শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   18-Feb-2025   53

Photo

এফএনএস: যতদিন ডেভিলরা থাকবে, ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনও উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি, দেশের সব পর্যায় থেকে দুর্নীতি কমিয়ে আনতে ডিসিদের (জেলা প্রশাসক) সাহায্য-সহযোগিতা চাওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বড় আশা হলো দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি না কমাতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা সব পর্যায় থেকে কমিয়ে আনতে হবে, এজন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাই। তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফেক্টরি (সন্তোষজনক)। কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটি উন্নতির দিকে যাচ্ছে। পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের এসআর লেখার প্রস্তাব করেছিলেন ডিসিরা। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনার সময় ছিল খুব কম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বাড়ানোর জন্য বলেছেন। নৌ পুলিশ বাড়ানোর জন্য বলেছেন। গাজীপুরে জনবল বাড়ানোর কথা বলেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশেও জনবল বাড়াতে বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই তো আমরা অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছি। এটা তো আপনারা জানেন এবং আপনারা সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন। অপারেশন ডেভিল হান্ট কত দিন চলবে, সেই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতদিন ডেভিলরা থাকবে।

office@ukantho.com


Photo

বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করলেন ছেলে

এফএনএস: নেত্রকোনায় নেশার টাকার জন্য বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার...

Photo

মানবতার জন্য জীবন এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট...

Photo

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের...

Photo

ঝিনাইদহে মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত