সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তিন বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিল নিষ্ঠুর বাবা-মা

উচ্চকন্ঠ   16-Aug-2025   48

Photo

শিপলু জামান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে হাড়হিম করা এক নৃশংস ঘটনার শিকার হলো তিন বছরের এক শিশু। অভিযোগ উঠেছে, শিশুটির আপন বাবা-মা তাকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে। ঘটনার পর শিশুটির মা পালিয়ে যায় অন্যের হাত ধরে, আর অসহায় শিশুটি আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটির কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ ও ক্ষত-বিক্ষত। প্রতিনিয়ত ব্যথায় ছটফট করছে ছোট্ট এই প্রাণ। মায়ের স্নেহ বঞ্চিত শিশুটির পাশে এখন কাঁদছেন কেবল তার নানি। হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরাও এ দৃশ্য দেখে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা-মা দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িত ছিলেন। সেই বিরোধের জেরেই নিষ্পাপ শিশুটি হয়ে ওঠে অমানবিক নির্যাতনের শিকার। এ ঘটনায় এলাকায় ক্ষোভের ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, নির্যাতনকারী বাবা-মাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

মানবাধিকার কর্মীরা বলেছেন, এ ধরনের পাশবিক নির্যাতন কেবল শিশুটির জীবন নয়, সমাজের বিবেককেও প্রশ্নবিদ্ধ করে। তারা শিশুটির সুচিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

office@ukantho.com


Photo

মাগুরায় র‍্যাবের চেকপোস্টে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার ট্রাক টার্মিনাল...

Photo

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

এফএনএস:রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের...

Photo

আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, সনাক্ত করলেন আসিফ-নাহিদ

এফএনএস: জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ...

Photo

পরকীয়ার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের দায়ে স্ত্রী আটক

এফএনএস: মাদারীপুরে পরকীয়ার অভিযোগে ইতালিফেরত যুবকের পুরুষাঙ্গ কেটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত