রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিক্ষার্থীকে হেলপারের ধাক্কা, ১৩ বাস আটকালো কলেজ ছাত্ররা

উচ্চকন্ঠ   04-Dec-2025   53

Photo

এফএনএস: হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে মেঘলা পরিবহনের বাসের সহকারীর হামলায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগে উঠেছে। যার প্রেক্ষিতে ওই পরিবহনের ১৩ টি বাস আটক করে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব থেকে বাসগুলোকে আটক করে কলেজের পাশে নায়েমের গলিতে নিয়ে আসেন তারা। জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন। তিনি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, গত বুধবার দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুবের সঙ্গে বাসচালকের সহকারীর তর্ক হয়। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ওই সহকারী জোরে ধাক্কা দিলে ভুক্তভোগী রাস্তায় পড়ে যায় এবং হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার তার সহপাঠীরা মেঘনা পরিবহনের ১৩টি বাস আটক করেন। তবে, বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ পাস (অর্ধেক ভাড়া) চালু হয়েছে গতবছরের ২৪ সেপ্টেম্বর। এর আওতায় প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

office@ukantho.com


Photo

ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর

এফএনএস: রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের...

Photo

মহেশপুর জামায়াতের বিরুদ্ধে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার...

Photo

ক্ষমতায় গেলে প্রতিবেশী বন্ধু থাকবে কিন্তু কাউকে প্রভু মানব না: জামায়াত আমির

এফএনএস: আমরা ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে...

Photo

পুলিশের নতুন লোগো প্রকাশ

এফএনএস: বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত