শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পুতুলের বিরুদ্ধে দুদকের ২ মামলা

উচ্চকন্ঠ   20-Mar-2025   58

Photo

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক। একটি মামলায় পুতুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ নিয়েছেন। আরেকটি মামলায় সূচনা ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ২০টি ব্যাংককে তাদের সিএসআর ফান্ড থেকে ৩৩ কোটি টাকা দিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে একটি বায়োডাটা বা সিভি দাখিল করেন। সেই সিভিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে সেই কাজের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে আবেদন করেন। পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করে দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আরেকটি মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রæপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সহযোগিতায় সায়মা ওয়াজেদ পুতুল তার সুচনা ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ২০টি ব্যাংককে তাদের সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে ৩৩ কোটি টাকা দিতে বাধ্য করেছেন।

office@ukantho.com


Photo

বকা দেওয়ায় শাশুড়ির গলা কেটে হত্যা করেন পুত্রবধূ

এফএনএস: পারিবারিক কলহ ও বকাঝকা করায় যশোরে শাশুড়িকে গলা কেটে হত্যার...

Photo

মহেশপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ফসলহানি: দিশেহারা কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আকস্মিক...

Photo

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয়...

Photo

এদেশের গণতন্ত্র হত্যায় সমর্থনের জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হবে-আবুল খায়ের ভুইয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত