সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ফসলহানি: দিশেহারা কৃষক

উচ্চকন্ঠ   27-Apr-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খালিশপুর, বজরাপুর, কাকিলাদাড়ী, বেলেঘাট, ভালাইপুর, পুরন্দপুর, বাটামতলা ও শিশুতলাসহ আশপাশের আরও কয়েকটি এলাকায় এ ভয়াবহ শিলাবৃষ্টি আঘাত হানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ধান, সবজি ও মৌসুমি বিভিন্ন আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক তাদের দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যেতে দেখে হতাশ হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এ শিলাবৃষ্টিতে তাদের সিজনাল স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মহেশপুর উপজেলা কৃষি অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

office@ukantho.com


Photo

মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের...

Photo

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

এফএনএস: রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার...

Photo

নাচোল বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষেও বেদখলে ধ্বংসস্তুপে পরিণত তার পৈতৃক বাড়ি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নাচোল কৃষক বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের...

Photo

আমরা পদাতিক আয়োজিত-যৌনকর্মীর বাচ্চাদের নিয়ে শিশু দিবস উদযাপন ও সিনেমার পোস্টার লঞ্চ

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ১৪ই নভেম্বর শুক্রবার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত