রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ব্যবসায়ী মল্লিক পরিবার গুম না খুনের শিকার? কোটি কোটি টাকার সম্পদ দখলে নিয়েছে পৌর ব্যবসায়ী নেতা

উচ্চকন্ঠ   05-Jul-2025   56

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের স্বনামধন্য কোটিপতি ব্যবসায়ী বিনয় কৃষ্ণ মল্লিক বুধবার থেকে নিখোঁজ। তার ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলে নিয়ে বসে আছেন জিরো থেকে হিরো বনে যাওয়া তেল ব্যবসায়ী মতলেব হোসেনের ছেলে পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাসুদ রানার ছেলে মাহফুজ আহমেদ মুন্না। ঘটনাটি কালীগঞ্জের টক অফ দা টাউনে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে প্রাচীন ঐ ব্যবসায়ী দখলদারদের দ্বারা গুম খুনের শিকার হয়েছেন কিনা...?
গুমের শিকার ব্যবসায়ীকে উদ্ধারে দখলদারদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসল রহস্য উদঘাটনের জন্য সচেতন মহল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের অন্যান্য সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
জানাযায় ৪ জুলাই শুক্রবার সকালে শহরের সর্বত্র লোকমুখে ছড়িয়ে পড়ে বিনয় কৃষ্ণ মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোন প্রভাবশালী চক্রের দ্বারা গুমের শিকার হয়েছে এমন ধারণা লোকমুখে ছড়িয়ে পড়ে। এ খবরের সূত্র ধরে গণমাধ্যম কর্মীরা শুক্রবার বেলা এগারোটার দিকে মল্লিক ব্রাদার্স নামক ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে দেখেন তিনি নেই। সেখানে তার চেয়ার দখল করে স্বগর্বে বসে আছেন অন্য এক ব্যক্তি। যিনি পৌর ব্যবসায়ী সমিতির নেতা মাসুদ রানার পুত্র মাহফুজ আহমেদ মুন্না। এ বিষয়ে পৌর ব্যবসায়ীর সমিতির সহ-সভাপতি ও ওই প্রতিষ্ঠান দখলে নেওয়া মাসুদ রানা বলেন তারা প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন। বুধবার রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। কত টাকায় কিনেছেন জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। নিখোঁজ বা গুম খুনের শিকার ব্যবসায়ী পরিবারটি কোথায় তাও তিনি জানেন না।

office@ukantho.com


Photo

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

কালীগঞ্জে ১৫শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে প্রণোদনা...

Photo

নড়াইলে টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া...

Photo

বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত