শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শনে জেলা প্রশাসক, আধুনিক ও উন্নত শিল্পনগরী গড়ার প্রত্যয়

উচ্চকন্ঠ   16-May-2026   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। শনিবার বিকেলে তিনি শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও উন্নত শিল্পনগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিল্প উদ্যোক্তাদের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি শিল্পখাতের উন্নয়ন এবং শিল্পনগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় শিল্প মালিকরা শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, ঝিনাইদহ-এর উপব্যবস্থাপক সেলিনা রহমান, বিসিক শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং বিসিক ঝিনাইদহ-এর সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল বারিক।

office@ukantho.com


Photo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...

Photo

ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে রোপা আমন মৌসুমের...

Photo

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এফএনএস: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে...

Photo

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত