শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আমরা ওসমান হাদির আজাদির লড়াই অব্যাহত রাখবো: নাসীরুদ্দীন

উচ্চকন্ঠ   05-Jan-2026   53

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। আমরা ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো। সাম্য ও হাদিসহ সব হত্যাকান্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি। গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে নানা স্লোগান দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর চলবে না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আজও ওসমান হাদির খুনিদের চিহ্নিত করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এনসিপির মুখ্য সমন্বয়ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার নির্বাচনি এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি সহ্য করা হবে না। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকান্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি। তিনি বলেন, আমাদের প্রচারণায় শুধু আজাদীর প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না। নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার। অথচ কেউ কেউ তাকে ব্যাবহার করে নির্বাচনি ফায়দা লুটার চেষ্টা করছেন। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।

office@ukantho.com


Photo

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে...

Photo

কোটচাঁদপুরে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, ঐতিহ্য ধরে রেখেছে এলাঙ্গীর দাস সম্প্রদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার...

Photo

প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী...

Photo

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত