সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

উচ্চকন্ঠ   27-Jan-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।
সোমবার (২৬ জানুয়ারি) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল জাতীয় সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট।
প্রথম অভিযান ২৬ জানুয়ারি সকাল ৮ টায় মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ৩৪ বোতল ভারতীয় মদ এবং ৯৫ বোতল নিষিদ্ধ সিরাপ (Win Cerex ও Fairdyl) উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযান একই দিন সকাল ১০ টায় শ্যামকুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাইলবাড়িয়া গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে ৪৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তৃতীয় অভিযান গত ২৫ জানুয়ারি রাত ২০:৪০ ঘটিকায় জীবননগর বিওপি এলাকায় অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
চতুর্থ অভিযান ২৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজাপুর বিওপি এলাকার সিংনগর হালদারপাড়া গ্রামের একটি আম বাগান থেকে ৫২৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, প্রতিটি অভিযানেই মাদক ও ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফলে এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় বা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য...

Photo

ভারতীয় পুশইন ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভারতীয় পুশইন-এর নামে বাংলাদেশে অনুপ্রবেশ...

Photo

মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

Photo

আ. লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

এফএনএস: আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত