মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নবীণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার

উচ্চকন্ঠ   23-Sep-2025   60

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবির শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২৫) সকালে কালীগঞ্জ সরকারি মাহাতাবউদ্দিন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন ও বরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ,কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কালীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ঈশা খান, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। নবীণ বরণ অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। একই সাথে তারা আরও বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই। তাই সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ৪ শত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়।

office@ukantho.com


Photo

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু

এফএনএস: জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই...

Photo

মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন-এমপি আবু তালিব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতা...

Photo

খুন-ধর্ষন-নারী নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বোন তোমার ভয় নাই-ভাই তোমার মরে নাই-এই...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত