রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৯ ও ১০নং ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Oct-2025   90

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর বারোবাজার ও ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ নম্বর বারোবাজার ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা রুহুল আমিনের সভাপেতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আশরাফুল ইসলাম নুনু, পৌর বিএনপি নেতা মিরু খাঁ ও তাইজুল হোসেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোর্তাজা জিকো। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা নাজমুল হোসেন, বদিয়ার হোসেন, আলম হোসেন, আলাউদ্দিন হোসেন, লোকমান হোসেন, হারুন হাসান, সাদ্দাম, জাহিদ, রবিউল হোসেনসহ পৌর যুবদলের নেতা কাঞ্চন এবং অত্র ইউনিয়নের যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ১৪ তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

হুমায়ূন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

এফএনএস:আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড...

Photo

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

এফএনএস: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত...

Photo

সাঁতার জানতেন ইবি শিক্ষার্থী সাজিদ, পুকুরে ডুবে মৃত্যু রহস্যজনক

এফএনএস: ক্যাম্পাসের পুকুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত