বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

কালীগঞ্জে ১৪ তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

উচ্চকন্ঠ   13-Jan-2025   51

Photo

হুমায়ূন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৪ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সাহায্যকারী সংস্থা সিও। সিও সংস্থার আয়োজনে রবিবার (১২ জানুয়ারি) সকালে তাদের চাকলাপাড়ার নিজস্ব কার্যালয়ের কনভেনশন সেন্টারে উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২০২৫ এ ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার সর্বমোট ১০০ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শুধুমাত্র কালীগঞ্জ উপজেলায় রয়েছে ১৪ জন তরুণ কৃষি উদ্যোক্তা। অন্যান্যদের মতো তারাও কৃষির নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বিশেষ করে কালীগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তারা ড্রাগন চাষে সফলতা পেয়েছেন। এ উপজেলায় যারা সম্মাননা পেয়েছেন তারা হলো- টিপু সুলতান, মিজানুর রহমান, সাব্বিরুল ইসলাম, মাহফুজুর রহমান, আলমগীর হোসেন, মমরেজ আলী, ইকবাল হোসেন, হেকমত আলী, আওরঙ্গজেব মাসুদ, জুয়েল আহমেদ, হারুন অর রশিদ মুসা, শাহজাহান আলী ও শিমুল হোসেন।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায়ের হাত থেকে সকলে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের। সম্মাননা স্মারক পাওয়া তরুণ কৃষি উদ্যোক্তা সাব্বিরুল ইসলাম বলেন, বেসরকারি সাহায্যকারী সংস্থা 'সিও' কে তরুণ কৃষি উদ্যোক্তাদেরকে সম্মানিত করাই ধন্যবাদ জানাতে চাই। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি আমার মতো তরুণদেরকেও বলব একজন উদ্যোক্তা হিসেবে কৃষিকাজও আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। আপনাদের জন্য বয়ে আনতে পারে সম্মান। আর দেশের অর্থনীতিকে করতে পারে সমৃদ্ধ।
সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম বলেন, কৃষি নির্ভর অর্থনীতির এই বাংলাদেশকে সামনের দিকে আরও বেগবান করতে তরুণ কৃষি উদ্যোক্তার সংখ্যা আরো বাড়াানো দরকার। কৃষি ক্ষেত্রে তরুণদের আগ্রহ বাড়াাতেই মূলত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। আমি বিশ্বাস করি তরুণরা যদি কৃষি নিয়ে কাজ করে তাহলে দেশের অর্থনীতি আরো বেশি সমৃদ্ধ করার পাশাপাশি তারা নিজেদের জন্যও সম্মান ও গৌরব বয়ে আনতে পারবে।

office@ukantho.com


Photo

কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৪

এফএনএস: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বামীর...

Photo

ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

এফএনএস: ঢাকার সাভারে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...

Photo

কালীগঞ্জ নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত