মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উচ্চকন্ঠ   24-Apr-2026   77

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এমপি মাওলানা আবু তালিব। উদ্বোধনী প্রথম দিনের খেলাতে অংশ নিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ড ক্রিকেট দল সুপার ওভারে ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট দলকে পরাজিত করে।
শুরুতেই মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আবু তালিব। এরপর টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ১নং ওয়ার্ড ক্রিকেট দল ১৫ ওভারে ১১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ নং ওয়ার্ড ক্রিকেট দলও সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করায় খেলার জয় পরাজয় গড়াই সুপার ওভারে। এ ওভারে দূদান্ত খেলে জয় তুলে নেয় ১নং ওর্য়াড ক্রীকেট দল। বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।
টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ জানান, এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলাম জামায়াতের থানা আমির আব্দুল হক, শিবিরের এম ইউ কলেজ শাখার হুসাইন আহম্মেদ সহ অন্নান্য সংগঠনের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো...

Photo

জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না, নাহিদের উদ্দেশে রাশেদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...

Photo

ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

এফএনএস: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই জাতীয়...

Photo

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ

এফএনএস: পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত