সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

উচ্চকন্ঠ   17-Jan-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। কেউবা দূর প্রবাসে। বন্ধুদের মধ্যে যোগাযোগ যখন বিচ্ছিন্ন হতে শুরু করেছে ঠিক তখন ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে এক ভিন্ন পথ ধরেন বন্ধুরা। "বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেবো হোক শপথ" স্লোগানে উজ্জীবিত হয়ে। শুক্রবার (১৬ জানুয়ারি) জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে এ মিলনমেলার আয়োজন করে ঝিনাইদহে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুরা। দিন ব্যাপি চলে এ মিলনমেলা অনুষ্ঠান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঝিনাইদহে দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। জড়ো হতে থাকে জি টু জি মিলনমেলা অনুষ্ঠান চত্বরে। সকাল থেকে শুরু হয় আয়োজন। বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্প, নাচ, গানে মেতে উঠেন। এক হাজারের অধিক বন্ধুর আগমনে পুরোনে দিনের আড্ডায় ফিরে যান তারা। বরগুনা থেকে আগত ০৭/০৯ বন্ধু মাইনুল ইসলাম নাঈম জানান, বন্ধুরা একে অপরের থেকে যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যাই ও সবাই যেন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে একে অপরের পাশে দাড়াতে পারি সেই চিন্তা থেকেই এই আয়োজনে অংশগ্রহণ। সবাই একত্রিত হয়ে এমন আয়োজন আগামীতে যেন আরো বড় পরিসরে হয় সে বিষয়ে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। রাজশাহী থেকে আসা তসলিম জনি জানান, আমি এখানে কাউকেই চিনি না। আবার অনেককেই চিনি শুধু এটুকুই জানি সবাই এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধু সবাই। আমার কাছে নতুন মুখ, নতুন বন্ধু। মিলনমেলায় এসে খুবই ভালো লাগছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সারা বাংলাদেশের বন্ধুদের একত্র করার প্রত্যয় থেকে আমাদের আজকের এই আয়োজন। আজকের আয়োজনের অভিজ্ঞতা থেকে আমরা আগামীতে আরো বৃহৎ পরিসরে যেন এমন আয়োজন করতে পারি সে বিষয়ে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করছি।

office@ukantho.com


Photo

শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা

এফএনএস: দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে...

Photo

ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে...

Photo

নানা কর্মসূচির মধ্য দিয়ে কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

দেশের মানুষের এখন প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত