বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে আহত, আটক ১

উচ্চকন্ঠ   14-May-2026   42

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর উপজেলার লালপুর গ্রামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে| আহত মুন্নি খাতুন (২৫) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন| এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে স্থানীয়রা এবং পরে পুলিশে সোপর্দ করা হয়েছে|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী মুন্নি খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের সোহান মিয়ার মধ্যে পূর্বপরিচিত সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে| মুন্নির বাবার বাড়ি মুলাদী এলাকায়|

ঘটনার দিন সন্ধ্যায় মুন্নি ও তার স্বামী নিজ বাড়িতে ফেরার পরপরই সোহান সেখানে উপস্থিত হয়| এরপর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়| একপর্যায়ে সোহান ধারালো হাসুয়া দিয়ে মুন্নির ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে| এতে তিনি গুরুতর আহত হন|

পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান| পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন| বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন|

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সোহানকে আটক করে গণধোলাই দিয়ে মহেশপুর থানা পুলিশএর কাছে হস্তান্তর করে|

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে|

office@ukantho.com


Photo

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, রাজশাহীতে ২ ছাত্রনেতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে দুই...

Photo

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিয়ে...

Photo

কোনো দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ভোটারদের...

Photo

তারেক রহমান প্রধানমন্ত্রী ও এ্যাড. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত