মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

উচ্চকন্ঠ   27-Feb-2025   49

Photo

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় দাউদ হোসেন নামের এক সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কে তালেশ্বর বাজারে ইট ভাটার সামনে এই দূর্ঘটনা ঘটে। দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রেঙ্গেরপোতা গ্রামের মৃত ইব্রাহীম মালিতার ছেলে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, দাউদ হোসেন দুপুর ২টার সময় মোটরসাইকেল যোগে কালীগঞ্জ বাজার থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কে তালেশ্বর বাজারে ইট ভাটার সামনে পৌঁছালে সামনে দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্বক আহত হন শিক্ষক দাউদ হোসেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোঁটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের...

Photo

মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত...

Photo

কালীগঞ্জে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন...

Photo

ঝিনাইদহে ১৫ শ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত