বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: জামায়াত

উচ্চকন্ঠ   04-Sep-2025   61

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন বলেছেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য দেশে যেনতেনভাবে নির্বাচনের জিগির তোলা হচ্ছে। অথচ একটি গোষ্ঠী সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন না। কিন্তু জুলাই বিপ্লব শুধু একটি নির্বাচন বা ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কারের দাবিতে মোহাম্মদপুর থানা জামায়াত ওই মানববন্ধনের আয়োজন করে। মোবারক হোসাইন বলেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এসব দাবি এখন রীতিমত গণদাবিতে পরিণত হয়েছে। গণদাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও থানা জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে আরও ছিলেন- ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. রুহুল আমীন, আশরাফুল আলম, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান ও মারুফ বিল্লাহ প্রমুখ।

office@ukantho.com


Photo

যাত্রী বিদায়-স্বাগত জানাতে শাহজালালে ২ জনের বেশি যেতে পারবে না

এফএনএস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো যাত্রীকে বিদায়...

Photo

প্রকৃতির বিরূপ আচরণে কৃষকের স্বপ্ন লণ্ডভণ্ড

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: প্রকৃতির বৈরী আচরণে ঝিনাইদহের...

Photo

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ০৬ আসামী গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার...

Photo

ঝিনাইদহ-এ শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ৬ যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত