শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

উচ্চকন্ঠ   09-Mar-2025   39

Photo

এফএনএস: মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, ‘চার আসামি কারাগারে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এখনো রিমান্ড শুনানি হয়নি, প্রক্রিয়া চলছে।’ এদিকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে বিচার দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গতকাল রোববার বেলা ১২টার দিকে অবস্থান নেন মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নানা ¯েøাগান দিয়ে আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশ ও সেনা কর্মকর্তাদের কাছ থেকে আশ^াস পেয়ে দুপুর সোয়া দুইটার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার ৪ আসামি আগেই হেফাজতে ছিলেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। তিনি আরও বলেন, শিশুটির মা ঢাকা থেকে স্বামী ও বড় মেয়েকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)-এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর...

Photo

তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়া সদরে গভীর রাতে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা...

Photo

জনদুর্ভোগ এড়াতে র‌্যালি বাতিল করে খাল পরিষ্কার কর্মসূচি বিএনপি

এফএনএস: রাজধানীবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর...

Photo

বেথুলী মাধ্যমিক বিদ্যালয় অনিয়ম ও দুনীতির আখড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী মাধ্যমিক বিদ্যালয়টি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত