বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আমগাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   05-Jun-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নয়হাটি গ্রামে আমগাছে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানী (৫৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়হাটি শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এলাকাবাসী নয়হাটি শ্মশানঘাট সংলগ্ন নদীর ধারে একটি আমগাছে গলায় রশি পেঁচানো অবস্থায় এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারী লক্ষ্মী রানী (৫৩) স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

office@ukantho.com


Photo

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

এফএনএস: ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ...

Photo

নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

Photo

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে...

Photo

যশোর জেনারেল হসপিটালে ভুয়া ইন্টার্নি নার্স আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত