শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিভিন্ন স্থানে বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

উচ্চকন্ঠ   20-Nov-2025   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/২-এস সংলগ্ন সন্তোষপুর মাঠপাড়া গ্রামের রাস্তায় হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন ভোরে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৩-আর থেকে ৫০ গজ ভেতরে মোঃ মানিক মিয়ার ভোট্টা ক্ষেত থেকে হাবিলদার সাইফুল রহমানের নেতৃত্বে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে, সকাল ৭টা ৫০ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৪/এমপি থেকে ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে মইদুলের কলাবাগানের পাশে নায়েক মোঃ সেলিম রায়হনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান সংক্রান্ত তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৫ বোতল...

Photo

জয়িতা সম্মাননা প্রদান করা হলো কালীগঞ্জের ৫ নারীকে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ...

Photo

কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের...

Photo

কালীগঞ্জে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আগামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত