বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নৈশভোজের ছবি প্রকাশ

উচ্চকন্ঠ   03-Oct-2026   23

Photo

এফএনএস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি। ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত নৈশভোজের। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও অংশ নেন। জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন। এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হয় এবং চলে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

office@ukantho.com


Photo

পোড়া মবিলের চুলা বানিয়ে তাক লাগালেন নাসির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের...

Photo

দলীয় কোনো সিন্ডিকেট চলবে না, সরকারের বদনাম হয়—এমন সুবিধা কেউ পাবে না: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

Photo

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এফএনএস: আগামীকাল ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা...

Photo

ফরিদপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের অভিনয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত