বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দলীয় কোনো সিন্ডিকেট চলবে না, সরকারের বদনাম হয়—এমন সুবিধা কেউ পাবে না: আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   10-Jul-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলীয় পরিচয়ে কেউ এমন কোনো সুবিধা পাবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলীয় কোনো সিন্ডিকেট, চাঁদাবাজি বা অনিয়ম বরদাশত করা হবে না।
শুক্রবার (১০ জুলাই) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দায় সরকার নেবে না।
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হাসপাতালসহ সব সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দলীয় প্রভাব বিস্তার সহ্য করা হবে না।
আইনমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ চার সংসদীয় আসনে ২৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন মনোনয়ন পত্র...

Photo

ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে একজনকে গুলি করে হত্যা চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে পুর্ব...

Photo

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

এফএনএস: ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে...

Photo

ঝিনাইদহে ইটভাটার কারণে বিপজ্জনক সড়ক-একাধিক দুর্ঘটনা, আতঙ্কে পথচারী ও চালকরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত