সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   24-Apr-2026   57

Photo

এফএনএস: ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার বুরাইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্লা (৩৩), একই ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের সবুজ মোল্লা (২৩) ও টাবনী গ্রামের আলী শরীফ (২০)। ভুক্তভোগী নারীর এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে মো. লিটন মোল্লার গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ প্রেমের সম্পর্কের সূত্র ধরে বুধবার রাত ১০টার দিকে লিটন মোল্লা বিয়ের প্রলোভনে ওই তরুণীকে সবুজ মোল্লার বাড়িতে নিয়ে যান। পরে লিটন, সবুজ ও আলী শরীফ ওই তরুণীকে গণধর্ষণ করেন। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে ওই তিন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে বিকেলের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।

office@ukantho.com


Photo

নিয়ন্ত্রণহীন হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ

এফএনএস এক্সক্লুসিভ: দেশে নিয়ন্ত্রণহীন হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে...

Photo

পাটকাঠি এখন কৃষকের আয়ের অন্যতম ভরসা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: একসময় পাটের আঁশ ছাড়ানোর পর...

Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

Photo

কালীগঞ্জে অবৈধ ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু হাফসার মৃত্যু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে বাজারে কেনাকাটা করতে এসেছিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত