বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভেকু দিয়ে বাওড়ের জমি সমান করছে প্রভাবশালীরা: একশ বিঘা সরকারি জমি বেহাত হওয়ার আশংকা

উচ্চকন্ঠ   09-Apr-2025   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাওড়ের প্রায় এক’শ বিঘা জমি দখল হয়ে যাচ্ছে। দখলদাররা বাওড়ের জমি নিজেদের দাবী করে এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে সমান করে চাষযোগ্য করার চেষ্টা করলেও প্রশাসন থেকে কোন বাধা দেওয়া হচ্ছে না বলে সাধারণ মৎস্যজীবীরা অভিযোগ করেছেন। ফলে বিশাল বাওড়টি নব্যতা হারানোর আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে সোমবার দুপুরে বাওড়ের শতাধীক মৎস্যজীবী অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বাওড় ব্যবস্থাপনা কমিটির সদস্য লাল্টু মন্ডল উল্লেখ করেন, বাওড়ের ১২৬.৪৫ একর জমি আছে। এরমধ্যে হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামের ৭৯ জন ব্যক্তি ২৯.৯০ একর জমি নিজেদের দাবী করে আদালতে ২০০০ সালে মামলা করেন। ২০২২ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ জেলা যুগ্ম জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ জাকারিয়া বাওড়ের জমিতে বাদী পক্ষের স্বার্থ ও স্বত্ব না থাকায় খারিজ করে সরকারের স্বত্ব বহাল রাখেন। এদিকে মামলায় হেরেও বাওড়ের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠেন বেড়াদী গ্রামের কতিপয় ব্যক্তি।
মৎস্যজীবীরা অভিযোগ করেন, বেড়াদী গ্রামের হবিবার রহমান, মুনছুর আলী মাষ্টার, খোকন, আকবর আলী, ঠান্ডু মিয়া ও বিশারত আলী ভেকু মেশিন লাগিয়ে পাড়ের মাটি কেটে বাওড়ের মধ্যে ফেলে সমান করছেন। এতে বাওড়ের নব্যতা সৃষ্টি হচ্ছে।
বেড়াদী গ্রামের হবিবার রহমান বাওড় কাটার কথা স্বীকার করে জানান, ৬২ ও ২৬ সালে তাদের রেকর্ড রয়েছে। কিন্তু তঞ্চকতার মাধ্যমে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপীল করেছেন।
বাওড়ের মৎস্যজীবী আলমাস হোসেন জানান, ১৯৭২ সাল থেকে বাওড় নিয়ে অযাথা মামলা করে দখলদাররা হয়রানী করছেন। তারা কোন সময় মামলায় জয়ী হয়নি। তারপরও বাওড়ের জমি গ্রাস করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস বলেন, সরকারি সম্পত্তি কাউকে দখল করতে দেওয়া হবে না। খবর পেয়ে তিনি হলিধানী ভুমি সহকারী কর্মকর্তা লিটন হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন ব্যবস্থা গ্রহনের জন্য।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ জানান, মৎস্যজীবীরা তার কাছে একটি অভিযোগ করেছেন। তিনি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

office@ukantho.com


Photo

বগুড়ার সারিয়াকান্দিতে হাত-পা বেঁধে শ্বাসরোধে নারীকে হত্যা

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে হাত-পা...

Photo

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী...

Photo

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হঠকারী পদক্ষেপ: হাসনাত

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে...

Photo

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত আরও একজন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত