বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পুরনে কাজ করতে চাই-রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   11-Jan-2026   98

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, সেই আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার স্বপ্ন পুরনে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী রাশেদ খাঁন। রোববার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ জেলা থেকে জুলাই আন্দোলনের শুরুতে প্রথমে আমি আটক হয়েছিলাম। তারেক রহমানে নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। সেই গণ-আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয় দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন আহবান করছি। আমি তারেক রহমানের নির্শেনা মেনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সবশেষে রাশেদ বলেন, আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড. এমএ মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী রাশেদ খাঁন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।

office@ukantho.com


Photo

সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত: জাইমা রহমান

এফএনএস: দেশের জন্য ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সবার...

Photo

মোবারকগঞ্জ সুগার মিলে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার...

Photo

ঝিনাইদহে ভেকু দিয়ে বাওড়ের জমি সমান করছে প্রভাবশালীরা: একশ বিঘা সরকারি জমি বেহাত হওয়ার আশংকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না...

Photo

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আলিফা আক্তার আকলিমা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত