রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ সুগার মিলে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

উচ্চকন্ঠ   16-Aug-2025   47

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ২০২৫-২৬ রোপন/মাড়াই মৌসুমে আগাম আখ রোপন, এসটিপি বেড স্থাপন, পরিস্কার পরিচ্ছন্ন আখ সরববাহের লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিলটির কৃষি বিভাগের আয়োজনে শনিবার বিকাল ৫টায় ঈশ্বরবা দাখিল মাদরাসা মাঠে স্থানীয় আখচাষিদের নিয়ে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন মোচিক এর জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, ডিজিএম (সম্প্রসারন) তানজিমুল ইসলাম ও রবিউল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিলের সাব জোন প্রধান দেবেন্দ্রনাথ মন্ডল। অনুষ্ঠানে আখচাষ বিষয়ে মতামত তুলে ধরেন কৃষক ইমরান হোসেন মোল্লা, রমজাম আলী, রেজাউল ইসলাম, আব্দুল জলিল, ঠান্ডু হোসেন ও সাইদুর রহমান।

office@ukantho.com


Photo

নাটোরে ভুট্টাক্ষেতে মিললো ৭ বছরের শিশুর ঝলসানো লাশ

এফএনএস: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা ধরলেন ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরকে মাদকমুক্ত করতে পাড়া-মহল্লায়...

Photo

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: হাফিজ

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্ধেক আসনে প্রার্থী...

Photo

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল স্কাফ-ফেন্সিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র‍্যাব-৬...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত