বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মসজিদে ৩ জনকে খুন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   12-Mar-2025   71

Photo

এফএনএস: মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের ভেতর আপন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মামলার ১ নম্বর আসামি হোসেন সরদার ওই এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে এবং এজাহারনামীয় আসামি সুমন সরদার হাছেন সরদারের ছেলে। বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে সংবাদ সম্মেলনে লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঁঠালতলা জামে মসজিদ থেকে মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। একই সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সদস্যরা শরীয়তপুরের আরিগাও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সুমন সরদারকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে সুমনকে মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়। বিকালে হস্তান্তর করা হবে প্রধান আসামি হোসেনকে। সম্প্রতি টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সরদার বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে ধরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে নিহতরা বাড়ির সামনের মসজিদে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে। পরে হামলাকারীরা নিহত দুই ভাই আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

office@ukantho.com


Photo

ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ভুয়া তথ্য...

Photo

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা...

Photo

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত