অপরাধ
যশোরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 23-Apr-2026 49
এফএনএস: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধানক্ষেতে একটি লাশ দেখতে পান। তারা খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে, কেউ বা কারা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রাতে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
office@ukantho.com