প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে সানিকা রুহি রিসোর্ট-এর উদ্যোগে বৃক্ষ রোপন
উচ্চকন্ঠ 19-Jul-2026 40
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে সানিকা রুহি রিসোর্ট -এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সানিকা রুহি রিসোর্ট -এর স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলাম রবি।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিবৃন্দ।
office@ukantho.com