বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   06-Jun-2026   41

Photo

এফএনএস: বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে বের হতে না পারলে এতে বসবাস করা যায় না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কাঠামোগত পরিকল্পনাগুরোকে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প শেষ মানে কাজ শেষ এমন যেন না হয়। তিনি বলেন, ঢাকার পানি ভয়াবহ। পান করার যোগ্য নয়। এটাকে বিশুদ্ধ করতে হবে। ভূমিকম্প হলে দেবে যেতে পারে। বুড়িগঙ্গা ও তুরাগকে কি ঠিক করা যায় কিনা এসব সমস্যার সমাধান করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে ড্রেন তৈরি করা হয়। কিন্তু তা পানি প্রবাহের অযোগ্য হয়ে পড়ে। ঢাকা শহরে যাতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে এমন পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আমরা এমন একটি শহর গড়ে তুলতে চাই, যাতে নাগরিকরা সব ধরনের সুযোগ- সুবিধা পান। তিনি বলেন, আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে চাই। হকারদের পুনর্বাসনের বিষয় চিন্তা চলছে। জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজও চলমান। সেমিনারে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

office@ukantho.com


Photo

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষায় আব্দুর রহিম স্ত্রীকে পাশে দাফনের জন্য পাশাপাশি দুই কবর, প্রতিদিন দেখতে আসছেন মানুষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চারপাশে ইট-পাথরের গাঁথুনি। ওপরের...

Photo

অফিস বয় থেকে কোটিপতি, কলরবকে ঘিরে দুর্নীতির বিস্ফোরক অভিযোগে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশের জনপ্রিয় ইসলামী...

Photo

জোবায়েদ হত্যার রহস্য উদঘাটন: মাষ্টার মাইন্ড প্রেমিকা বর্ষা

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যা মামলার...

Photo

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত