সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

উচ্চকন্ঠ   14-Dec-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জোট।
শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নাঈম মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফ বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, হামলাকারীদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। দ্রæত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

office@ukantho.com


Photo

ইতিহাসে এই প্রথম কোন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতার...

Photo

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটি গঠন ও শপথ বাক্য পাঠ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ...

Photo

সিরাজগঞ্জে ইটভাটার আগুনে পুড়ল ২০০ বিঘা জমির ধান

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ জন কৃষকের ২০০ বিঘা...

Photo

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বৃহস্পতিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত