সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

উচ্চকন্ঠ   30-Jul-2025   30

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ”পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, গনমাধ্যমকর্মী, সুধীজন, ও শিক্ষার্থী ছাত্র-ছাত্রীগন অংশ নেন।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল। বক্তব্য রাখেন, সরকারী এম ইউ কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়েই, সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, শিক্ষার্থী শিবলী নোমান ও আসই হাসনা।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক পরিদর্শক আব্দুল আলিম জানায়, ২০২২ সাল থেকে এ পর্ষন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ণ মেধাবী ২৯ জন ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রনালয়ের (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় প্রতি বছরই মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ ও ক্রেষ্ট পুরস্কার দেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের...

Photo

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও ২ শিশুর লাশ উদ্ধার

এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলার মধ্যবর্তী স্থানে...

Photo

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত