সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

উচ্চকন্ঠ   10-Aug-2025   59

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ইনশাআল্লাহ অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। গতকাল রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি। স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। তিনি বলেন, ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

এফএনএস: ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে মো. রায়হান (১০)...

Photo

আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক: মির্জা ফখরুল

এফএনএস: আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত...

Photo

কালীগঞ্জে ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ক্রয়কৃত জমিসহ বাড়ি...

Photo

কালীগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান: ৫০ বোতল ফেয়ারডিল সিরাপসহ নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত