প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বাবা হত্যার বিচার চাইতে মায়ের সাথে মহাসড়কে তিন বছরের শিশু কন্যা
উচ্চকন্ঠ 14-Mar-2025 51
শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনায় নিহত আহসানুল ইসলাম অর্কিড (৩২) হত্যার বিচার দাবিতে মানব বন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী । শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের মেইন বাস স্টান্ডে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত অর্কিডের ৩ বছরের শিশু কন্যা অকিয়া তাবাসসুম মায়ের সাথে মহাসড়কে দাড়িয়ে বাবা হত্যার বিচার চায় । সে সময় অকিয়াকে বার বার বলতে শোনা যায় , আমি বিচার চাই , আমি বিচার চাই ।
মানববন্ধনে আহসানুল ইসলাম অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন স্বামী হত্যার বিচার দাবি করে বলেন , আমার স্বামীকে পরিকল্পিতভাবে শরীরে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে । আসামিরা এখানো ধরাছোয়ার বাইরে । আইন শৃঙ্খলা বাহিনীর কোন সহযোগিতা তারা পাচ্ছেননা উল্লেখ করে তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার, ও আইনের আওতায় আনার জোর দাবি জানান ।
উল্লেখ্য গত ৬ মার্চ সকাল ৭টায় যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল নামের এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় গত ১০ মার্চ রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান অর্কিড।
office@ukantho.com