শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

উচ্চকন্ঠ   29-Jun-2026   30

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯জুন) সকালে উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন।
উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম গড়ে তুলতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জি.এ. মিল্টন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীন।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না: নাহিদ

এফএনএস: জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না বলে মত দিয়েছেন...

Photo

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক আহত

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা...

Photo

মেহেরপুরে প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ

এফএনএস: মেহেরপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের এক তরুণীকে...

Photo

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস

এফএনএস: বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত