মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সফল করার লক্ষে পথসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   31-Aug-2025   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির উদ্যোগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আগামী পহেলা সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে, উপজেলার ১২টি ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দত্তনগর বাজার প্রাঙ্গণে স্বরুপপুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিক্কার আলী বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। তিনি বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল ভেদাভেদ,অন্তদ্বন্দ, ভুলে ঐক্যমতের ভিত্তিতে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় সকলকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ দবির উদ্দিন বিশ্বাস,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কানন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাজি ফয়সাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ প্রমুখ।

office@ukantho.com


Photo

হাইওয়ে পুলিশের হ্যালো অ্যাপ কার্যক্রমের উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হাইওয়ে পুলিশের হ্যালো অ্যাপ...

Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

Photo

সেনাবাহিনী নিয়ে অস্থিতিশীলতার খবর ভিত্তিহীন: প্রেস উইং

এফএনএস: সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডেসহ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে...

Photo

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, চিফ হুইপ নাহিদ

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত