শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি

উচ্চকন্ঠ   11-Feb-2025   71

Photo

এফএনএস: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য গত ডিসেম্বরে অনুরোধ করেছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে জানুয়ারিতে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া যায় সেজন্য ইউএন-এর একটি প্রয়োজনীয় মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করে। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রথামিক কিছু আলোচনা করেছি। এক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণের জন্য ইসিকে শক্তিশালী করণ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শক্তিশালীকরণ যেমন ভোটার নিবন্ধন, ভোটার নিবন্ধন প্রচার, ভোটার শিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। স্টেফান লিলার আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি, আশা করছি এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এ নিয়ে কিছু করার নেই। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি-না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে মন্তব্য করা আমার বিষয় না। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

৫ আগস্ট ঘটিয়েছে জামায়াত, এমন মন্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর...

Photo

মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান

এফএনএস: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির...

Photo

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের...

Photo

রংপুরে ৪ খুন: আসামিদের শরীরে মাদকের আলামত মেলেনি

এফএনএস: রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত