শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রংপুরে ৪ খুন: আসামিদের শরীরে মাদকের আলামত মেলেনি

উচ্চকন্ঠ   31-Aug-2026   29

Photo

এফএনএস: রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফলে মাদকের আলামত পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববার কারাগার থেকে ওই দুজনের নমুনা (ইউরিন) সংগ্রহ করা হয়। পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের অনুমতি নিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং রংপুর মেডিকেল কলেজের ল্যাব টেকনোলজিস্টদের একটি দল আসামিদের ডোপ টেস্টের জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহ করে। পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এতে দুজনের শরীরে মাদকের আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গতকাল (গত রোববার) তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আজ (গতকাল সোমবার) ফলাফল পেয়েছি। এতে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে ২৩ আগস্ট ভোরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২১ আগস্ট ভোরে নিজ বাড়িতে সপরিবারে খুনের শিকার হন গণপতি চক্রবর্তী। এ ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস। জবানবন্দিতে ২০ আগস্ট দিবাগত মধ্যরাত থেকে পরেরদিন পর্যন্ত হত্যাকাণ্ডের আগে ও পরে ওই দুই আসামি ৯ পিস ইয়াবা সেবন করেছিলেন বলে স্বীকার করেছিলেন।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম...

Photo

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

এফএনএস: সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ৩ দিনব্যাপী...

Photo

কালীগঞ্জে জামায়াতের স্বাগত কর্মসূচি: জাতীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি

বনি আমিন, কালীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই ঢাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত