বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

উচ্চকন্ঠ   17-Jun-2025   53

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি শ্লোগান নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলপৈতা পারখিদ্দাহ কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জোনের সহকারী বন সংরক্ষক খন্দকার মো. গিয়াস উদ্দীন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার, মঙ্গলপৈতা পারখিদ্দাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বারোবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি মো. শফিকুল ইসলাম। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সোনালীডাঙ্গা ব্রীজ হতে মঙ্গলপৈতা বাজার সংলগ্ন চিত্র নদীর মুখ পর্যন্ত খালের উভয় পাশে ১০ কিলোমিটারে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হবে। দুপুরে মঙ্গলপৈতা বাজার সংলগ খালপাড়ে কাঁঠাল গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
এসময় প্রধান অতিথি দেদারুল ইসলাম বলেন, গাছ আমাদের সবথেকে বড় বন্ধু। আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও তেমন প্রাণ আছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটা আমাদের উপলদ্ধি করতে হবে। আজ যে গাছ লাগানো হলো তা সকলকে নিজের গাছ মনে করে পরিচর্যা করার আহবানও জানান তিনি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ কুষ্টিয়ার...

Photo

ঝিনাইদহকে মডেল জেলায় পরিণত করার অঙ্গীকার নবাগত জেলা প্রশাসকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অবহেলিত ঝিনাইদহ জেলাকে উন্নয়নের শিখরে...

Photo

৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এফএনএস: পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত