রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় সভা

উচ্চকন্ঠ   30-Jan-2026   56

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার কালীগঞ্জ পৌরসভার সার্বজনীন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত জনাব রাশেদ খান।
২৯ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার সময় সার্বজনীন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌহার্দ্য ঘোষ বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক প্রাপ্ত জনাব রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবর রহমান মিলন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক তাপস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বাবু শশাঙ্ক সানা, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বাবু পঙ্কজ সাহা, শিবুপদ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী, পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মন্ডল সহ পৌরসভার সকল মন্দিরের সভাপতি সম্পাদক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান বক্তা বলেন,আমি নির্বাচিত হলে কালীগঞ্জের সকল সনাতনী সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ের উন্নয়নের জন্য সরকারী সহযোগিতা সমাহারে দেওয়া হবে। এবং সনাতনী সম্প্রদায়ের মানুষের সুখে দুঃখে পাশে থাকব।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই সুতরাং আমি যেমন ভাবে ৫ আগষ্টের পর আপনাদের কে বুক আগলে রেখেছি তেমনি ভাবে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে সমান অধিকার নিশ্চিত করতে পারব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ এইবার ধানের শীষ প্রতীকে ভোট দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঝিনাইদহ জেলার যুগ্ম আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়...

Photo

খুলনায় মধ্যরাতে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

এফএনএস: খুলনা মহানগরীতে মধ্যরাতে নিজ ঘরে শিউলী বেগম (৪০) নামে এক নারীকে...

Photo

ডেভিল হান্ট: আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এফএনএস: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার...

Photo

একটি বড় দল সংস্কার থেকে সরে গেছে: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত