রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ডেভিল হান্ট: আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   16-Feb-2025   51

Photo

এফএনএস: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ ওই গ্রামের শাহেন শাহ চৌধুরীর ছেলে। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। ওসি সাইফুল্লাহ বলেন, “আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গত ৫ অগাস্টের পর থেকে পলাতক ছিল। সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছিল সে। “ডেভিল হান্ট অপারেশনের আওতায় ইসলামপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।” আইনগত ব্যবস্থা গ্রহণের পর আকাশকে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি...

Photo

ঝিনাইদহে ফলের দাম চড়া, পেয়ারা বরই আনারসের দাম বেড়েছে দ্বিগুণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রমজানের শুরু থেকেই ঝিনাইদহে দেশি-বিদেশী...

Photo

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

Photo

গুম-খুন-ভোট কারচুপির জন্য আ. লীগের বিচার করতে হবে: ডা. জাহিদ

এফএনএস: জনগণের ওপর জুলুম-অত্যাচার, গুম, খুন এবং ভোট কারচুপির জন্য আওয়ামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত