মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৩৪৩ জন

উচ্চকন্ঠ   10-Feb-2025   43

Photo

এফএনএস: রাজধানীসহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গতকাল সোমবার ৩৪৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য অভিযানসহ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। এছাড়া গত রোববার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে— একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, শর্টগানের ৬টি কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, চারটি রড এবং চারটি রামদা। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে গত রোববার থেকে ডেভিল হান্ট অভিযান শুরু করা হয়েছে। এসব ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

office@ukantho.com


Photo

সচিবালয়ে বসে ডিসি-এসপি ভাগাভাগি চলছে: হাসনাত

এফএনএস: আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারবে না বলে মন্তব্য...

Photo

কালীগঞ্জে বাইসাইকেল চোর আটক: জেল থেকে বেরিয়ে হত্যার হুমকি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেল চুরি...

Photo

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্টান জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক...

Photo

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর বংশাল এলাকার নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত