রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

কৃষি

কালীগঞ্জে সরকারী সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কর্তন শুরু

উচ্চকন্ঠ   29-Apr-2025   60

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায় বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষকৃত কৃষকদের ১৫০ বিঘা জমির ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে ভাটপাড়া গ্রামের মাঠে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, সরকারী সকল প্রণোদনা ও সুবিধা কৃষকদের মাঝে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। কৃষি প্রধান দেশে আপনারা কৃষকরাই দেশের প্রান। সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে সার ও বীজ সহ নানা উপকরন সহযোগিতা দিয়ে আসছে। ধান কর্তনের সহযোগিতায়ও সরকার আপনাদের পাশে আছে। তাই আপনারা প্রনোদনার সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি সহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, চলতি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন খরচ সাশ্রয়ে সমলয় ভিত্তিতে চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছিল। সেই কৃষকদের দেড়’শ বিঘা জমির বোরো ধান সরকারীভাবে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে। এ মেশিনে প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা সম্ভব। তিনি বলেন, মেশিনটির বাজারমূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ হলেও এটিও কৃষকদের মাঝে সরকারিভাবে ৫০% ভর্তুকিতে দেওয়া হয়ে থাকে। কৃষকরা তার নিজের ফসল কাটা শেষে ভাড়ায় অন্যের জমিতেও ফসল কাটাতে পারেন। এক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার টাকা নিতে পারবেন। তিনি আরও বলেন, এই যন্ত্র ব্যবহারে প্রাকৃতিক দূর্যোগ কিংবা শ্রমিক সংকটের কবল থেকে কৃষকরা উপকৃত হন। স্বল্প সময়ে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পারা সহ খরচ সাশ্রয় হওয়ায় বেশ খুশি কৃষকরা।

office@ukantho.com


Photo

আ. লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দলের নেতা, পুলিশকে মারধর

এফএনএস: নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে...

Photo

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে...

Photo

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

এফএনএস: কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি...

Photo

জকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে শিবিরের জয়

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত