সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে শিবিরের জয়

উচ্চকন্ঠ   08-Jan-2026   82

Photo

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ২১টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। গত বুধবার দিবাগত রাত ১টায় জকসু নির্বাচন কমিশনার মো. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান। সহ-সভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী এবং আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট। এছাড়া সম্পাদকীয় অন্যান্য পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূরনবী পেয়েছেন ৫ হাজার ৪০০ ভোট, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল ৫ হাজার ৫২৪ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন ৪ হাজার ৪৮৬ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক ৪ হাজার ৬৫৪ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওসিন নাওয়ার জয়া ৪ হাজার ৫০১ ভোট, ক্রীড়া সম্পাদক জারজিস আনোয়ার নাইম ৩ হাজার ৯৬৫ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩ হাজার ৪৮৬ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন শান্তা আক্তার (৩ হাজার ৫৫৪ ভোট), ফাতেমা আক্তার অওরীন (৩ হাজার ৮৫১ ভোট), আকিব হাসান (৩ হাজার ৫৮৮ ভোট) ও আব্দুল্লাহ আল ফারুক (২ হাজার ৯১৭ ভোট)। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ (৫ হাজার ৩৮৫ ভোট), পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান (৪ হাজার ২৩ ভোট) এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব (৪ হাজার ৬৫৮ ভোট)। এছাড়া একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাদমান আমিন (সাদমান সাম্য) ৩ হাজার ৩০৭ ভোট এবং ইমরান হাসান ইমন ২ হাজার ৬৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে জাহিদ হাসান ৩ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

office@ukantho.com


Photo

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায়...

Photo

ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক...

Photo

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

এফএনএস: রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি...

Photo

শৈলকুপায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা নামক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত