শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

উচ্চকন্ঠ   31-May-2025   56

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা নামক স্থানে ট্রাক চাপায় শাহিনা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা বেগম শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে শাহিনা বেগম নামের এক নারী ঝিনাইদহ শহর থেকে বাবার বাড়ি শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহিনা বেগম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় শিকারী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

এফএনএস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে...

Photo

তরুণীর সঙ্গে অশোভন আচরণ করায় আ. লীগ নেতাকে গণপিটুনি

এফএনএস: যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত রায়পুরে এক নারীর সঙ্গে...

Photo

আন্দোলনে শরিক ৭ দলকে ৮টি আসন ছাড় দিল বিএনপি

এফএনএস: ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত