সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   22-Oct-2025   73

Photo

এফএনএস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগে শাস্তির দাবিতে গত মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। তার নাম শ্রীশান্ত রায় (স্টুডেন্ট আইডি-২১০৬১৬৯)। তিনি বুয়েটের ট্রিপল ই-২১ ব্যাচ ও আহসানউল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। চকবাজার থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুয়েট প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিট-এ অজ্ঞাত পরিচয়ে নারীদের সম্পর্কে অশালীন, অবমাননাকর ও যৌন হয়রানিমূলক মন্তব্য করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের বিষয়টিও স্বীকার করেন বলে জানান শিক্ষার্থীরা। বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করার দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ডিএসডবিøউ ভবনের (ছাত্রকল্যাণ পরিদফতর) সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের ঠিকানা, এই বুয়েটে হবে না, ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই সহ নানা শ্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, নানা প্রমাণ ও মিলের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে সন্দেহ করছি যে, আমাদের ব্যাচের শ্রীশান্ত রায়ই ওই রেডডিট আইডির ব্যবহারকারী এবং সে-ই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন, লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করেছে। তারা আরও বলেন, যদি ওর কাছ থেকে আগেও কেউ এরকম কোনো আচরণের শিকার হয়ে থাকেন বা কোনো প্রমাণ থেকে থাকে, গোপনীয়তা বজায় রেখে হলেও সেটা যেন প্রকাশ্যে আনেন। পরে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডি: ২১০৬১৬৯)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো।

office@ukantho.com


Photo

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬: ম্যাচে ৯নং ওর্য়াড দলের জয়লাভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

কুষ্টিয়ায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

এফএনএস: আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও...

Photo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

এফএনএস: বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত