রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে দুর্নীতি বিরোধী শপথ নিলো চার শতাধিক শিক্ষার্থী

উচ্চকন্ঠ   07-Aug-2025   46

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হাফেজ আব্দুল করিম একাডেমির শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে। নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না-এই স্লোগানে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর শপথ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নির্বাহী সদস্য শারমিন ইসলাম। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের দেয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন।
এছাড়া বক্তব্য দেন-লোহাগড়া উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেনসহ অনেকে।

office@ukantho.com


Photo

কামড়ের পর জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

এফএনএস: রাজবাড়ীর পাংশায় বিষধর রাসেল ভাইপার ছোবল দেয় মো. হেলাল বিশ্বাস...

Photo

বিয়ে করলেন সারজিস আলম

এফএনএস: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস...

Photo

চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মাহিন...

Photo

বরপক্ষের লোকদের উদ্ধারে গিয়ে নিজেই অবরুদ্ধ ওসি, উদ্ধার করলো সেনাবাহিনী

এফএসএস: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে অবরুদ্ধ থাকা বরপক্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত