বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তরুণীর সঙ্গে অশোভন আচরণ করায় আ. লীগ নেতাকে গণপিটুনি

উচ্চকন্ঠ   06-Feb-2025   58

Photo

এফএনএস: যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত রায়পুরে এক নারীর সঙ্গে অশোভন আচরণ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৫২) গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনাটি দু’দিন আগে ঘটলেও ওই নেতা গোপনে চিকিৎসা নিয়ে এখন অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। এলাকাবাসী জানান, রায়পুর বাজারে বিল্লাল হোসেনের আফরোজা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান আছে। সেখানে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর পাশের নলডাঙ্গা গ্রামের এক তরুণী গৃহবধূ এসেছিলেন প্রাথমিক চিকিৎসার জন্য। অভিযোগ, সেসময় বিল্লাল হোসেন অন্তঃসত্বা ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় ওই তরুণী মোবাইল ফোনে তার স্বজনদের খবর দেন। খবর পেয়ে তার স্বজন ও নলডাঙ্গা গ্রামের লোকজন এসে বিল্লালকে বেধড়ক পিটুনি দেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে একদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিল্লাল অজ্ঞাত স্থানে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, একটি মামলায় গ্রেপ্তার হয়ে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন কারাগারে ছিলেন। জামিনে কারামুক্ত হওয়ার কয়েকদিনের মাথায় তিনি এ ঘটনা ঘটালেন। এখন বিল্লাল কোথায় অবস্থান করছেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, আমি গত বুধবার বিকেলে এই থানায় যোগ দিয়েছি। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। গোয়েন্দা সংস্থার বাঘারপাড়ায় কর্মরত ফিল্ড অফিসার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিল্লাল নিজ বাড়ির কাছাকাছি অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে তার ধারণা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, বিল্লালের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Photo

তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত...

Photo

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও খাবার বিতরন

মনজুরুল আহসান লিতু , নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি...

Photo

কারও নিন্দা করার আগে একটু জেনে নিন: আসিফ নজরুল

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত