শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছিনতাইকারীদের চিনে ফেলায় ব্যবসায়ীর গায়ে পেট্রল ঢেলে আগুন

উচ্চকন্ঠ   01-Jan-2026   65

Photo

এফএনএস: শরীয়তপুরের ডামুড্যায় ছিনতাইয়ের সময় হামলাকারীদের চিনে ফেলায় খোকন দাস (৫০) নামে এক গ্রাম্য চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত খোকন দাস কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী ও গ্রাম্য চিকিৎসক পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট হিসেবেও কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার কেউরভাঙ্গা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন/চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে খোকন হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করা হয়। এসময় খোকনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগে আহত খোকন দাসের একটি ভিডিও বক্তব্য পাওয়া গেছে। সেখানে তিনি হামলাকারীদের কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, ওদের একজন তার শরীরে আগুন দিয়েছে। আহতের স্ত্রী সীমা দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। যারা এ হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীর মাথা ও হাতে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পেটে গুরুতর আঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাকে কুপিয়ে ও কেরোসিন জাতীয় তরল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন...

Photo

জিয়াউর রহমান-খালেদা জিয়ার পথেই তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দেবেন: আবদুস সালাম

এফএনএস: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

Photo

নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

এফএনএস: নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত