শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিদ্যালয়ে উপবৃত্তির নামে অর্থ আদায়

উচ্চকন্ঠ   05-May-2025   61

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বেথুলি মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তির ফরম পূরণের জন্য টাকা নেওয়ার কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী রানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির ফরম পূরণের নামে ১০০ টাকা করে আদায় করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষিকা কল্যাণী রাণী জানিয়েছেন, তিনি সত্যিই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়েছেন।
অন্যদিকে, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একই সময়ে একজন সহকারী শিক্ষকের ফোন ধরলেও শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন। এতে করে প্রশ্ন উঠেছে, প্রধান শিক্ষকের এই নীরবতা কি তার জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে?
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে হতবাক অভিভাবক ও সাধারণ মানুষ। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আরডিসিএস’র নবনির্মিত ভবনের উদ্বোধন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...

Photo

রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা ঝিনাইদহ...

Photo

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয়...

Photo

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর কদমতলী থানার জুরাইনের কমিশনার মোড় এলাকার একটি বাসা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত